বান্দরবানে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান

বান্দরবানে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান

বান্দরবানে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

May be an image of one or more people and text

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাসহ সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

May be an image of one or more people, dais and text that says "おか "ৃক্ষররাপ্ম सাদাই, সবার আগে বাংলাদেশ" বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিখি জনাব সাচিং প্র মাননীয় সদসা, রান্দিরবান-৩৩ভ জানাব মোঃ ওষাবুল ইসলাম খন্দকার সুণান, মাম্দপনাল জনাব আবু নঈ্ম মোহাম্মদ সাইফুদ্দন নাধরবান পার্শক্া ሮሞች বিশেষ বিশষততিযি অতিযি আরিকী২ वম জুলাই पরी. 1.០ অারির.-ইকজলাই২১৬৩9.-১০ ថីវ शान: ঘান:েলা পশাসককের কুমানয় বান্রবান পার্বত্য ফেলা স্বাপতত বক্ষা: জানাব আবু ইউসুফ বিশর্ণিয় सर्मकर्ी পাঃটফ প্বান্টেশন বিঙুালি, বনববান জনাব মোঃ তৌফিকুল ইসলাম বিতালী বান্দরবান নিতা? জনাব মোঃ সানিউল রদস दলোপা প্রশাসকত, রঙ্দরবান সভ্াপ্রদ"

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের জীবন ও জীবিকার অন্যতম ভিত্তি। একটি গাছ মানে একটি নিরাপদ ভবিষ্যৎ। পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

May be an image of dais and text that says "本 កកតច अরপजাत্* "বৃ্ষরোপমে সাজাই দেশ, সবার আমে বাংলাদেশ" বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্রোধনী অনুষ্ঠান প্রধান অতিথি: জনাব সাচিং প্র মাননীয় সংসদ সদস্য, বান্দরবান-৩০০ বিশেষ অতিথি: জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা জনাব আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য ছেলা জনাব আবু ইউসুফ বিভালী বন কর্মকর্তা, পাল্পউড প্লযান্টেশন বিভাগ, বনন্দরবান মাং তৌফিকুল ইসলাম কর্তা, বান্দরবান বিভাগ সনিউল ফেরদৌস ত্য জেলা তরিব: তরিব:২০জলাই জুলাই স্ান:জেলা ছান: বান্দর PAEYA"

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় জেলা প্রশাসন, বন বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলাকে কেন্দ্র করে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *