খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকা, বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৫ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ৭৫ টাকা। এতে সম্ভাব্য উদ্বৃত্ত (স্থিতি) রাখা হয়েছে ৪৩ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪৪৪ টাকা।

সোমবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুমানা আক্তার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণাকালে তিনি বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার পারভীন আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকেয়া বেগম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশন শেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, যানজট, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা উন্নয়নের বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

পৌর কর্তৃপক্ষ জানান, উন্মুক্ত আলোচনায় প্রাপ্ত সুপারিশ ও মতামত ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *