আগুনে সর্বস্ব হারানো নির্ভয় চাকমার পাশে দাঁড়ালো সেনাবাহিনীর নানিয়ারচর জোন

আগুনে সর্বস্ব হারানো নির্ভয় চাকমার পাশে দাঁড়ালো সেনাবাহিনীর নানিয়ারচর জোন

আগুনে সর্বস্ব হারানো নির্ভয় চাকমার পাশে দাঁড়ালো সেনাবাহিনীর নানিয়ারচর জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো নির্ভয় চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

জানা গেছে, গত ২০ জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে নির্ভয় চাকমার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বিষয়টি জানার পর নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস. এম. রাফসান জানী ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘর পুনর্নির্মাণের জন্য ১৬ পিস ঢেউটিন হস্তান্তর করেন।

সহায়তা পেয়ে নির্ভয় চাকমার পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

নানিয়ারচর জোন সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় ও দুর্গত মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *