বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাকে ঘিরে ওঠা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে নতুন নিয়োগ পাওয়া দুই প্রেস কর্মকর্তা অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ সময় আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন কি না-এমন প্রশ্নও করা হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।