সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে সমঝোতা পাকিস্তানের সেনাপ্রধানের

সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে সমঝোতা পাকিস্তানের সেনাপ্রধানের

সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে সমঝোতা পাকিস্তানের সেনাপ্রধানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ বাহিদির সঙ্গে একটি যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে লাগিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা নিশ্চিত করেন। ওই সমঝোতার আওতায় তেহরান সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত তিন জন কর্মকর্তা চলতি সপ্তাহে দ্য টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন।

পরিচয় গোপন রাখার শর্তে মধ্যপ্রাচ্যভিত্তিক কূটনীতিক, মধ্যপ্রাচ্যের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকজন কর্মকর্তা জানান, মুনিরের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতাটি মার্চের শেষ দিকে সম্পন্ন হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তখনও প্রাথমিক পর্যায়ে ছিল।

তিন কর্মকর্তার মতে, যুদ্ধের প্রথম মাসে সৌদি আরবসহ অঞ্চলের অন্যান্য দেশ বারবার ইরানের হামলার মুখে পড়লেও, চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরব প্রায় সম্পূর্ণভাবে এসব হামলা থেকে রক্ষা পায়।

ইরান ও সৌদি আরবের মধ্যে এই সমঝোতা করাতে মুনির আহমাদ বাহিদির সঙ্গে তার যৌথ উদ্যোগটি চালু রাখার বিষয়টি ব্যবহার করেন। গত বছরের শেষ দিক থেকে এই উদ্যোগটি নীরবে ইরান থেকে পাকিস্তানে তেল পরিবহন করে আসছে।

দুই সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট এই কোম্পানিটি তাদের জন্য বিপুল আর্থিক লাভ বয়ে এনেছে, বিশেষ করে ইরানের বন্দরগুলোর ওপর চলমান মার্কিন অবরোধের সময়।

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো হামলা ছাড়াই তিন মাসেরও বেশি সময় পার হওয়ার পর, গত সপ্তাহান্তে তেহরান সৌদি আরবের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

মধ্যপ্রাচ্যের ওই কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, হামলার পর মুনির বাহিদিকে সতর্কবার্তা পাঠান যে, এ ধরনের কর্মকাণ্ড তাদের যৌথ উদ্যোগের ভবিষ্যৎ কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এরপর থেকে সৌদি আরবের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তার মতে, এই সমঝোতায় মধ্যস্থতা করার পেছনে মুনিরের উদ্দেশ্য ছিল পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও জোরদার করা, বিশেষ করে এমনভাবে যাতে রিয়াদ ইসলামাবাদের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *