ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৬ গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ রহমতপুর বিওপির একটি টহলদল। এ সময় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতপুর নামক স্থান থেকে গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি এসব অপরাধের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।