বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ

বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ

বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার মানুষের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে ২৬ ও ২৭ জুলাই পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ কার্যক্রমের মাধ্যমে দুই উপজেলার প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

বন্যাকবলিত পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত প্রায় ২ হাজার মানুষ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের আশা, সেনাবাহিনীর এ উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *