পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

রোববার (২ আগস্ট) সোয়াত জেলার কাবাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, আটজন সাধারণ মানুষ এবং একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।

হামলার সময় ওই এলাকায় পুলিশের সমর্থনে স্থানীয় বাসিন্দাদের একটি সমাবেশ চলছিল। তবে হামলার লক্ষ্য সেই সমাবেশ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে। বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান সরকার এ পরিস্থিতির জন্য আফগান তালেবানকে দায়ী করে আসলেও কাবুলের তালেবান সরকার এ অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed