রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথ্য কর্মকর্তা কর্তৃক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বন বিভাগ থেকে পর্যায়ক্রমে প্রায় তিন হাজার ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারা প্রদান করা হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা হবে।