রামগড়ে পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রামগড় পুলিশ বক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মাদকবিরোধী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *