রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক

রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক

রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চন্দন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল চৌমুহনী কবীর সুপার মার্কেটে অবস্থিত ‘নিউ স্বর্ণশ্রী স্বর্ণালয়’-এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চন্দন ধরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে তাকে রাঙামাটি জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাশেখ হাসিনাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *