রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের বিবৃতির ব্যাখ্যা চাইল ঢাকা

রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের বিবৃতির ব্যাখ্যা চাইল ঢাকা

রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের বিবৃতির ব্যাখ্যা চাইল ঢাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন লাখের বেশি মানুষ নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারবে বলে দেশটির জান্তা সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গা ফেরত নেওয়া ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি ব্যাখ্যা চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি, জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন লাখের বেশি মানুষ নিজ দেশে ফিরতে পারবে।

৯ বছর আগে ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। এরপর লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে বাংলাদেশে চলে আসেন। সেই ঘটনার ৯ বছর পূর্তিতে মিয়ানমার সরকার জানায়, রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল হলে তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে।

মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ লাখ ২৬ হাজার তথ্য যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

মিয়ানমার সরকারের দাবি, ২০১৭ সালে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠী একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর জবাবেই রাখাইনে সেনা অভিযান শুরু করা হয়। সেইসঙ্গে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রবেশের দাবিও অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি এই সংখ্যা ৫ লাখ ৪০ হাজার।

মিয়ানমারের জান্তা সরকারের বিবৃতির বিষয়ে এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *