মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষের গুরুত্ব, জলজ জীববৈচিত্র্য রক্ষা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে মাছের ভূমিকা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয় রচনা ও চিত্রের মাধ্যমে তুলে ধরে।

আয়োজকরা জানান, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্যসম্পদ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যেই জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের রচনা ও চিত্রকর্ম মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। জাতীয় মৎস্য পক্ষের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *