ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদের সদস্য বাঘাইছড়ির বিল্টু চাকমা

ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদের সদস্য বাঘাইছড়ির বিল্টু চাকমা

ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদের সদস্য বাঘাইছড়ির বিল্টু চাকমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বাঘাইছড়ি উপজেলায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিল্টু চাকমা জেলা বিএনপির সদস্য এবং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয়তার মূল্যায়ন করেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নবমনোনীত জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা প্রতিক্রিয়ায় বলেন, “দল ও দেশ আমার ওপর যে গভীর আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের সকল নীতিনির্ধারকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি এই নতুন দায়িত্বকে একটি মহান সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। পাহাড়ি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে—বিশেষ করে বাঘাইছড়ি উপজেলার আপামর জনগণের স্বার্থ, নাগরিক অধিকার ও জনকল্যাণে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে যাব।”

এদিকে, তার মনোনয়নের খবর প্রকাশের পর বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই সদস্যের মাধ্যমে বাঘাইছড়ির অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।