জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান- ম্রাসা থোয়াই মারমা

জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান- ম্রাসা থোয়াই মারমা

জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান- ম্রাসা থোয়াই মারমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য না করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান।

দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, “জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান।” জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা থাকবে।

তিনি বলেন, খাগড়াছড়ির উন্নয়ন কার্যক্রমে কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হবে না। জেলার সব সম্প্রদায়ের মানুষের অধিকার, প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

নবাগত চেয়ারম্যান আরও বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যম শুধু সমালোচনা নয়, জেলার সম্ভাবনাময় দিকগুলোও তুলে ধরলে তা উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। একই সঙ্গে পরিষদের কার্যক্রমে কোনো ত্রুটি বা অনিয়ম থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার সুযোগও থাকবে বলে জানান তিনি।

সভায় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, জনগণের সঙ্গে পরিষদের যোগাযোগ বাড়ানো এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, খাগড়াছড়ির মতো বৈচিত্র্যময় একটি জেলার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পরিষদের নবনিযুক্ত সদস্য এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed