ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। দেশটি দাবি করেছে, ইরানের গণতন্ত্র সমুন্নত নেই এবং তারা বিক্ষোভকারী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের ওপর দমন-নিপীড়ন চালায়।

কিন্তু পেরু যেহেতু শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী তাই নিজেদের নৈতিক অবস্থান থেকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঐতিহাসিকভাবে পেরু শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের সম্মানের ওপর প্রতিশ্রুতিবদ্ধ। আর এই অবস্থানের ভিত্তিতেই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পেরু অত্যন্ত উদ্বেগের সঙ্গে ‘ইরানে গণতন্ত্রের অবনতি’ প্রত্যক্ষ করেছে। যেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে, স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া হয়েছে, নারী ও মেয়ে শিশুদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং বিরোধী রাজনীতিবিদদের ওপর নিপীড়ন চালানো হয়েছে।

এছাড়া গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যহত হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পেরু। তারা বলেছে, এ কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাবে।

এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য ইরানকে দায়ী করেছে পেরু। যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed