রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সারাদেশের মতো রাঙামাটির রাজস্থলী উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান ও নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গল শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সভাপতি দিলীপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সঞ্জিত চৌধুরী, ডা. অর্পণ দাশ এবং রাজস্থলী থানার উপপরিদর্শক কল্যাণ ত্রিপুরা।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের আদর্শ, মানবতা, ন্যায় ও শান্তির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার বিভিন্ন মন্দির ও ধর্মীয় আশ্রমেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতেও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *