কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ শরিফ

কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ শরিফ

কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ শরিফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বললেন, কাশ্মীরের স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।

আজ রোববার ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রেডিও পাকিস্তান’-এ দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, কায়েদ-ই-আজম কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনরেখা’ হিসেবে অভিহিত করেছিলেন। এ অঞ্চলটি নিয়ে ভারতের নিন্দনীয় আচরণ এবং অব্যাহত অনমনীয় মনোভাব দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ সময় সরকার দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ সাধনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। একই সঙ্গে শাহবাজ শরিফ ভবিষ্যতে সীমানার বাইরেও আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান তার ‘সক্রিয় ও গঠনমূলক’ ভূমিকা অব্যাহত রেখেছে জানান তিনি।

এছাড়াও দিবটি উপলক্ষে ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতিসংঘের নিয়ম অনুযায়ী জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি কাশ্মীরি জনগণের অধিকার আদায়ে পাকিস্তান নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed