সৌদি আরব ইয়েমেনের ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে- দাবি হুথিদের

সৌদি আরব ইয়েমেনের ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে- দাবি হুথিদের

সৌদি আরব ইয়েমেনের ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে- দাবি হুথিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।

হুথিরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর একদিন পর এই হামলা চালায় সৌদি আরব।

হুথি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, “গত কয়েক ঘণ্টায় সৌদি আরব বিভিন্ন এলাকার ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে।

যদিও এটি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর হুথিদের হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন সৌদি নাগরিক আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, “নিরপরাধ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের অব্যাহত হামলার গুরুতর পরিণতি হতে পারে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *