ইরাকি তেলের ট্যাংকারে ড্রোন হামলা
![]()
জার্নাল প্রতিবেদক
ইরাক থেকে পাওয়া খবরে বলা হয়েছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ইরাকের প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল ছিল, বুধবার দেশটির জলসীমায় সেই তেলবাহী জাহাজটি ড্রোন হামলার শিকার হয়েছে।
ইরাকি বন্দরের কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দেশটির উদ্ধারকারী নৌযানগুলো ‘নিউ অ্যান্ড্রোস’ নামের ট্যাংকারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় জাহাজটির ২২ জন নাবিকের কেউ হতাহত হননি।
তবে এই হামলা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে নৌ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল, পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় এলাকায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী ২০টি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।