কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ আয়োজন করে।

প্রতিযোগিতার বিতর্ক পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, তথ্য বিশ্লেষণ এবং তাৎক্ষণিক বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি ছিল প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরি করা জরুরি। শিক্ষাজীবন থেকেই সততা ও নৈতিকতার চর্চা গড়ে উঠলে ভবিষ্যতে তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হাজারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা ও মত প্রকাশের সক্ষমতা বৃদ্ধিতেও বিতর্ক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততার মূল্যবোধ তৈরি হলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি আরও শক্ত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হাজারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজল রাব্বি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ জোরদারের বার্তা উঠে আসে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed