রুমা-রোয়াংছড়িতে প্রায় ২ কোটি টাকার চার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

রুমা-রোয়াংছড়িতে প্রায় ২ কোটি টাকার চার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

রুমা-রোয়াংছড়িতে প্রায় ২ কোটি টাকার চার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নির্মিত ও বাস্তবায়নাধীন চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সফরে নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে রুমা উপজেলা বিএনপি।

শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং দুই উপজেলা সফরকালে সকালে রোয়াংছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির ভবন ও থামতাংপাড়া কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন। পরে রুমা উপজেলায় গিয়ে বম নারী সংগঠনের কার্যালয় ও ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া রুমা থানাপাড়া এলাকায় একটি সড়কেরও উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

রুমা-রোয়াংছড়িতে প্রায় ২ কোটি টাকার চার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মিজ মাম্যাচিং বলেন, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়ন এবং শিক্ষা বিস্তারে জেলা পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম অঞ্চলের মানুষকে এগিয়ে নিতে এবং তাদের অবকাঠামোগত সুবিধা বাড়াতে এসব প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে যোগাযোগ, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রুমা-রোয়াংছড়িতে প্রায় ২ কোটি টাকার চার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

এদিকে শনিবার দুপুরে রুমা বাজার এলাকায় নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রুমা উপজেলা বিএনপি। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, লুসাই মং, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উম্যাচিং মারমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের অর্থায়নে রুমা ও রোয়াংছড়িতে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সামাজিক অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগব্যবস্থায় সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।