বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। শনিবার পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে আলোচনায় শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য কার্যকর ও অনুকূল শেখার পরিবেশ তৈরি এবং শিক্ষা কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় তিনি শিক্ষকদের দায়িত্বশীলতা, পাঠদানের পদ্ধতি এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

May be an image of one or more people, people studying and text

পরে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের পড়াশোনা, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মতামত ও অভিজ্ঞতা শোনেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দক্ষতা বিকাশে উৎসাহিত করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, অবকাঠামো এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পরিচালনা পর্ষদের সভাপতি।

May be an image of one or more people

এ সময় তিনি ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রসারের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে চলমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সের কার্যক্রমও পরিদর্শন করেন। কোর্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে চলমান কার্যক্রমগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।