বজ্রপাতে ক্ষতিগ্রস্ত নানিয়ারচরের বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা মেরামতে উদ্যোগ

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত নানিয়ারচরের বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা মেরামতে উদ্যোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বজ্রপাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতের ঘটনায় বিদ্যালয়ের ফ্যান, লাইটসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রমে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের বিদ্যুৎ সমস্যা দূরীকরণের বিষয়টি জানার পর উদ্যোগ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিদ্যালয়ে গিয়ে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত নানিয়ারচরের বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা মেরামতে উদ্যোগ

পরে তাঁর উদ্যোগে টেকনিশিয়ানদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করা হয়। ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী প্রয়োজনীয় কারিগরি কাজও পর্যায়ক্রমে করা হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বজ্রপাতের পর দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় মেরামতের কাজ এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *