আঞ্চলিক দল করে পাহাড়িদের কি অর্জন?

আঞ্চলিক দল করে পাহাড়িদের কি অর্জন?

আঞ্চলিক দল করে পাহাড়িদের কি অর্জন?
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

মেজর নাসিম হোসেন (অব.)

আঞ্চলিক দল করে পাহাড়িরা কিছুই পায়নি। তাদের রাজনৈতিক চিন্তাভাবনা সমতলের মানুষের সাথে তুলনা করলে আকাশ আর পাতাল। দেশভাগের সময় এরা করেছিলো হিলম্যান এসোশিয়েশান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। কিন্তু ভারতবর্ষে যখন সমতলের মানুষকে (রেগুলেশন জেলা) বৃটিশরা গনতান্ত্রিক অনুশীলন ও সরকার পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেছে তখন এদের সার্কেল চীফরা আলাদা থাকার তদবির করে (১৯৩০ সালে ভুবনমোহিনী রায়ের আবেদন) এরা কেউ কংগ্রেসের মুসলিম লীগের এমনকি কৃষক প্রজা পার্টির সদস্য হয়নি। ফলে দেশভাগের সময় এই পাহাড়িদের পক্ষে কথা বলার মত প্রাদেশিক পরিষদে কেউ ছিলো না।

১৯৭০ সালে চাকমা সার্কেল চীফ ত্রিদিব রায়কে শেখ মুজিব ঢাকায় এনে তার দলে যোগ দিতে অনুরোধ করেন। আওয়ামী টিকিটে নির্বাচন করতে অনেক সাধাসাধি করেন। যখন এটা পরিস্কার বোঝা যাচ্ছিলো পূর্ব পাকিস্তানে বাঙালী জাতীয়তাবাদের জোয়ার বইছে, মুজিবের জয় সুনিশ্চিত। নির্বাচন পরবর্তী সরকারে মুজিবের সাথে থেকে বৃহৎ বাঙালী প্রতিবেশীর সহানুভূতি ও আনুকূল্য পাওয়া অতীব গুরুত্বপূর্ণ।

এরা থাকলো আলাদা হয়ে।

১৯৭৩ সালেও এম এন লারমাকে একই অনুরোধ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব। একা থাকলো। তো লাভ কি হলো? গণপরিষদে লারমা একা, তার পক্ষে কথা বলার কোন একজনও নেই। সংবিধান রচনার কমিটিতেও তাকে রাখা হয়নি। কারন তার তো কোন রাজনৈতিক গুরুত্ব ছিলো না ক্ষমতাসীন দলের কাছে। ঠিক যেমনটি ১৯৪৬ সালে যখন পার্টিশনের কথা পাকাপাকি হলো তখনকার মত। তখন এই পাহাড়িরা দৌড় ঝাপ শুরু করে।।

বৃহৎ বাঙালী প্রতিবেশীর কাছে নিজেদের কথা বলার কোন শক্ত মঞ্চ তাদের ছিলো না। তাদের অভাব অভিযোগকে তুলে ধরার শক্ত মঞ্চ দেশের প্রথাগত রাজনৈতিক দল গুলো। যদিও এদের একজন পঙ্কজ দেওয়ান ন্যাপের হয়ে লড়ে।

পাহাড়িরা চোখ খুলে দেখুক- এখন সরকার প্রধানের সাথে এক টেবিলে বৈঠক করে চাকমা, মারমারা, ত্রিপুরারা। জাতীয় পর্যায়ে তাদের গোনা হয়। কথা বলার একটা প্লাটফর্ম দিছে জাতীয় দলগুলো। জাসদের হয়ে উপেন্দ্র লাল কথা বলার সুযোগ পায় সংসদে (১৯৭৯)। এই জেএসএস বা ইউপিডিএফ কি কোন দিন সংসদে আসন জিতে কথা বলতে পারবে?

আসলে রাস্তায় চাঁদাবাজি করা আর নিজেদের মধ্যে হানা-হানি করা ছাড়া আঞ্চলিক দলগুলোর আর কোন ক্ষমতা নেই। এদের রাজনৈতিক আক্কেল আসতে বহুবছর লাগবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *