দীঘিনালায় এলটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবক গুরুতর আহত

দীঘিনালায় এলটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবক গুরুতর আহত

দীঘিনালায় এলটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবক গুরুতর আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় এলটি (LT) লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কবাখালী উত্তর মিলনপুর এলাকার বাঙালি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত মান্নান জাম্মু টিলা গ্রামের বাসিন্দা নুরু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, এলটি লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. অনুতোষ চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মান্নানকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পরবর্তী চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *