কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে ৮০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার শীলছড়ি আনসার-ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মধ্যেও এসব গাছের চারা বিতরণ করা হয়।

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, আনসার-ভিডিপির প্রশিক্ষক ও প্রশিক্ষিকারা, ভাতাভোগী দলপতি ও দলনেত্রীরা এবং আনসার কমান্ডাররা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *