সমুদ্রবন্দরে সংকেত নেই

সমুদ্রবন্দরে সংকেত নেই

সমুদ্রবন্দরে সংকেত নেই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারসহ তিন সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় লঘুচাপটি উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সমুদ্রবন্দরের সংকেত নামানো হলেও আবহাওয়ার পরিবর্তন বিবেচনায় নিয়ে জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে চলাচল ও মাছ ধরার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *