পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সফরকালে সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তাদের আন্তরিক সাধুবাদ জানান সেনাবাহিনী প্রধান।

তিনি ভবিষ্যতেও একই পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বার্থে দায়িত্ব পালন করার জন্য সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *