মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে সমুদ্র-নদীতে নৌবাহিনীর নজরদারি

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে সমুদ্র-নদীতে নৌবাহিনীর নজরদারি

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে সমুদ্র-নদীতে নৌবাহিনীর নজরদারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণও নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের ঘোষিত এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর সদস্যরা দেশের নয়টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।

নৌবাহিনী জানিয়েছে, গভীর সমুদ্রে দেশি-বিদেশি সব ধরনের মৎস্য নৌযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদ-নদী এবং ইলিশের প্রধান প্রজনন অঞ্চলগুলোতেও নৌবাহিনীর ফ্লিটের জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্ট দায়িত্ব পালন করছে।

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে সমুদ্র-নদীতে নৌবাহিনীর নজরদারি

অভিযান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে নৌবাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে সমুদ্র ও নদীপথে নজরদারি জোরদার করা হয়েছে।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে জড়িত ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো হবে। ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করাও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে তারা নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক ও অভ্যন্তরীণ মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *