সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদেররিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি’।

বাংলাদেশ এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হুথিদের এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।