শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মন্দির কমিটির সঙ্গে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মন্দির কমিটির সঙ্গে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মন্দির কমিটির সঙ্গে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা বিএনপি। শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের একটি কনফারেন্স হলে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি, সদস্যসচিব জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রিটল বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও প্রতীক। উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তাঁরা।

সভায় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটি ও মন্দিরসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্দির কমিটি ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed