নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম।

সভায় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম, নানিয়ারচর জোনের সার্জেন্ট মুরাদ হোসেন ও মো. নাজিমসহ পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed