বাঘাইছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় সমন্বয় সভা, সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি

বাঘাইছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় সমন্বয় সভা, সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি

বাঘাইছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় সমন্বয় সভা, সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) মারিশ্যা জোনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় জোন অধিনায়ক বলেন, এ অঞ্চলের সব নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা ঘিরেও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জোন অধিনায়ক আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

বাঘাইছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় সমন্বয় সভা, সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি

তিনি জানান, পূজা চলাকালে সম্ভাব্য সহিংসতা, নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হবে। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়িতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার কিংবা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, ১৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অপারেশনস কর্মকর্তা মেজর অমিত কুমার সাহা (এএমসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed