মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের প্রাপ্যতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের একটি প্রতিনিধিদল। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গঠনমূলক সুপারিশ তুলে ধরেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ পরিদর্শনে প্রতিনিধিদল হাসপাতালের চিকিৎসাসেবার পরিবেশ, পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবস্থা, ওষুধের প্রাপ্যতা ও তথ্যপ্রদর্শন, রোগীদের খাবারের ব্যবস্থাপনা, অভিযোগ গ্রহণের পদ্ধতি এবং রোগী ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেয়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালটির বর্তমান সেবার পরিবেশ ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে যুব ফোরামের প্রতিনিধিরা জানান, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক দিক থাকলেও কিছু বিষয়ে আরও উন্নয়ন ও নিয়মিত তদারকির সুযোগ রয়েছে। এসব বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন না করে রোগীদের জন্য আরও মানসম্মত, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সুপারিশ হিসেবে বিবেচনার আহ্বান জানান তাঁরা।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে পরিদর্শনে উঠে আসা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি, সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা। ভবিষ্যতেও হাসপাতালের সেবার মান উন্নত করতে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

যুব ফোরামের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য মানসম্মত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সভাপতি বিপুল চৌধুরী, সহসভাপতি মানিক রঞ্জন খীসা ও ভৌমিকা ত্রিপুরা খীসা, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাউসারুল ইসলাম, স্বাস্থ্যসেবাবিষয়ক সম্পাদক ভগদত্ত চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed