তেহরান-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

তেহরান-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

তেহরান-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে ফের ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে টানাপোড়েনের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটিতে যাওয়ার কথা রয়েছে তার।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (১৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আসিম মুনির ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই সংকট নিরসনে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান। এ সময়ে দেশটি দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করে। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়।

তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয় নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা ভেঙে পড়ে। হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি এই হামলা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন যুদ্ধ ও স্থবির হয়ে পড়া কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ছে ক্রমেই।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed