কাপ্তাইয়ে মাদ্রাসা ও এতিমখানায় বিজিবির আর্থিক অনুদান

কাপ্তাইয়ে মাদ্রাসা ও এতিমখানায় বিজিবির আর্থিক অনুদান

কাপ্তাইয়ে মাদ্রাসা ও এতিমখানায় বিজিবির আর্থিক অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন দারুল উলুম হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ নভেম্বর) কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উপ-অধিনায়ক ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে এ আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

বিজিবি জানায়, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়াগ্গাছড়া জোন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed