পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৩ বিজিবি ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৩ বিজিবি ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৩ বিজিবি ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। গত এক বছরে ব্যাটালিয়নটি প্রায় এক কোটি টাকার চোরাচালানি মালামাল ও ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। পৃথক অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি) ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করেছে।

রোববার (১ নভেম্বর) খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যাটালিয়নটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফজরের নামাজের পর ব্যাটালিয়ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইউনিট কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত চিত্তবিনোদন কক্ষে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৩ বিজিবি ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুপুর ১টায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রীতিভোজ ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

এ সময় বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ, সদর সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, বিজিবির বিভিন্ন পদবির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় ব্যাটালিয়নের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পানছড়ি ব্যাটালিয়ন তুলনামূলক কম চোরাচালানপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করলেও গত এক বছরে প্রায় এক কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। সাম্প্রতিক সময়ে পৃথক দুটি অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৩ বিজিবি ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ১৯ মে ২০২৬ তারিখে দুজন সশস্ত্র জেএসএস সদস্য একটি অ্যাসল্ট রাইফেল, একটি শর্টগান, ১৮৮ রাউন্ড গুলি, ২৫ রাউন্ড স্মোক গুলি এবং শর্টগানের ৩৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।

ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে ৩ বিজিবি। এ ছাড়া জন্মাষ্টমী ও দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতেও দায়িত্ব পালন করেছেন ব্যাটালিয়নের সদস্যরা।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ধারাবাহিক তৎপরতার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও সাফল্য অর্জন করেছে পানছড়ি ব্যাটালিয়ন। ২০২৬ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন আজান ও ক্বেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিটটি।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশমাতৃকার সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যেতে চায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে ব্যাটালিয়নের গৌরবোজ্জ্বল ইতিহাস, দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী শহীদদের অবদান এবং সাবেক ও বর্তমান সদস্যদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *