বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির কর্মকর্তারা।
বুধবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিদায়ী সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক এন এ জাকিরের কাছে দায়িত্বভার তুলে দেন। এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম বলেন, বান্দরবান প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে চান তাঁরা। সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নতুন কমিটি ভূমিকা রাখবে। প্রেসক্লাবের সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়ন ও ঐক্য ধরে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাছিরুল আলম, সহসভাপতি পদে মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক পদে এন এ জাকির, যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইসহাক নির্বাচিত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।