ফটিকছড়ি সীমান্তে দুই ভারতীয় গরু আটক করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকার রহমতপুর নামক স্থান থেকে গরু দুটি আটক করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ রহমতপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক গরু দুটির আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।