রোয়াংছড়ির দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ বসতঘর

রোয়াংছড়ির দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ বসতঘর

রোয়াংছড়ির দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ বসতঘর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরবাড়ির পাশাপাশি পুড়ে গেছে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ছয়টি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তীব্রতায় ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং সহজ যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। ঘটনাস্থল বান্দরবান সদর থেকে তুলনামূলক কাছে হওয়ায় সদর থেকে পুলিশের সদস্যরা সেখানে গেছেন। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed