মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ১৪ জন নারী, আটজন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) ভোরে মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফে প্রবেশ করেন তারা। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নৌকাটি টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে উপকূলে পৌঁছানোর পর ৩৮ জনকে সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার ফাতেমা খাতুন নামে এক নারীর বাড়িতে আশ্রয় দেওয়া হয়। পরে খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য রশিদ মিয়া জানান, এক নৌকার মালিক অর্থের বিনিময়ে সাগরপথে ৩৮ জনের একটি রোহিঙ্গা দলকে বাংলাদেশে প্রবেশ করিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরপথে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed