সাইকেল চালিয়ে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

সাইকেল চালিয়ে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

সাইকেল চালিয়ে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাইকেল চালিয়ে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গার অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। গত ৯ নভেম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৩০ মিটার বা ১৩ হাজার ৫৫৩ ফুট উচ্চতায় অবস্থিত এই বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে তাঁর চলমান ‘সি টু হিমালয়াস—এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ অভিযানে যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।

‘প্যাডেল ফর ডোনেট ব্লাড’ ও ‘ক্লাইমেট জাস্টিস’—রক্তদানে উৎসাহিত করা এবং জলবায়ু ন্যায্যতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজার থেকে শুরু হয় তাঁর এই অভিযান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিমালয়ের দুর্গম ও উচ্চতর অঞ্চলে সাইকেল চালিয়ে পৌঁছানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা তুলে ধরছেন তিনি।

অভিযানের অংশ হিসেবে এর আগে এভারেস্ট বেস ক্যাম্প, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস এবং পাঁচটি পর্বতশৃঙ্গ অতিক্রম করেছেন বীর কুমার তনচংগ্যা। গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে ২১ সেপ্টেম্বর কংমালা পাস, ১ অক্টোবর চোলা পাস এবং ৬ অক্টোবর রেনজোলা পাস অতিক্রম করেন।

অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর হিমালয় অভিযানের সাফল্যের তালিকায় যুক্ত হলো নতুন এক অর্জন। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশ পেরিয়ে সাইকেল চালিয়ে এমন উচ্চতায় পৌঁছানো তাঁর শারীরিক সক্ষমতা, ধৈর্য ও অভিযাত্রীসুলভ মানসিকতার পরিচয় বহন করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed