স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া প্রত্যক্ষ করেন।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার দক্ষতা তুলে ধরা হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা প্রদর্শন করা হয়।

যৌথ মহড়ায় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা বিশেষায়িত কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা প্রদর্শন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীগুলোর সমন্বিত প্রস্তুতি ও কার্যকর সক্ষমতার চিত্র উঠে আসে এ মহড়ায়।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

একই দিনে সেনাবাহিনীর উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া চালকবিহীন আকাশযান (ইউএভি) ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের সক্ষমতা প্রদর্শন করা হয়। দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উদ্ভাবন ও ব্যবহারের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির বিষয়টিও এতে গুরুত্ব পায়।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

মহড়া শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতিবছর স্বর্ণদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও দ্বীপটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সামরিক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *