নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ২৩ - Southeast Asia Journal

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ২৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার কাদুনা প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ২৩ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এ হামলায় আহত হন আরও বেশ কয়েকজন গ্রামবাসী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের গুলিতেও হামলাকারীদের মধ্য থেকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও, গ্রামের এক বাসিন্দার হামলায় প্রাণ গেছে আরও এক হামলাকারীর। পুলিশ জানায়, অন্তত চারটি জায়গায় হামলার টার্গেট করেছিল বন্দুকধারীরা।

কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া না গেলেও, বিষয়টি তদন্ত করছে নাইজেরিয়ার পুলিশ।

You may have missed