২১ দৌড়বিদের মৃত্যুর অভিযোগে চীনে ২৭ কর্মকর্তার শাস্তি - Southeast Asia Journal

২১ দৌড়বিদের মৃত্যুর অভিযোগে চীনে ২৭ কর্মকর্তার শাস্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনের গানসু প্রদেশের পার্বত্য অঞ্চলে তীব্র বাতাস এবং শীতল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ২১ দৌড়বিদের মৃত্যু হয়েছে। ১০০ কিলোমিটারের আলট্রাম্যারাথন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এতে চীন কতৃপক্ষ ২৭ সরকারি কর্মকর্তাকে শাস্তি দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, যাদের মৃত্যু হয়েছে তারা হাইপোথারমিয়ায় ভুগছিলেন। মান বজায় রাখা হয় না এমন এবং অপেশাদার ইভেন্টগুলো দুর্ঘটনা ঘটায়। এ ঘটনার পর চীন ঘোষণা দিয়েছে, যথাযথ নিয়ম এবং নিরাপত্তা মান বজায় না রাখা হলে সব ধরনের ঝুঁকিপূর্ণ ইভেন্টগুলো স্থগিত করা হবে।

শিনহুয়া জানায়, যেখানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সে জিংতাই কাউন্টির প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাইয়িন শহরের মেয়র এবং কমিউনিস্ট পার্টির প্রধানকে শৃঙ্খলাবদ্ধ হতে বলা হয়েছে। বাকি কর্মকর্তাদের সতর্ক করার পাশাপাশি দেওয়া হয়েছে ডিমেরিট রেটিং। এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঝাঙ শিয়াওইয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ক্রিমিনাল চার্জ।

You may have missed