খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারকালে ট্রাক বোঝাই সেগুন কাঠ আটক করেছে সেনাবাহনী।
গত ২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি এলাকায় এ কাঠ জব্দ করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। তবে ট্রাকটি বিকল হওয়ার কারণে স্থানীয় কারো মারফৎ জিম্মায় রাখা হবে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। পরে জব্দকৃত কাঠ বিকল্প উপায়ে জীপ গাড়িতে বহন করে উপজেলা সদরে বনিবভাগের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপনে দুল্যাতলী এলাকা থেকে মগাইছড়ি সড়ক দিয়ে বনবিভভাগের অনুমতি ছাড়া ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো-ট-১৬-০৭১২) সেগুন কাঠ বোঝাই করে গোপনে পাচার করছিল। পাহাড় উঠতে গিয়ে গাড়ি বিকল হয়ে পড়ে। সেনাবাহিনী খবর পেয়ে ট্রাকসহ উক্ত কাঠ জব্দ করে নিয়ে আসে। আটককৃত কাঠের পরিমাণ হবে প্রায় ৩০০ঘনফুট। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩লক্ষ টাকা।
লক্ষ্মীছড়ির ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুল গফুর চৌধুরী বলেন, আটককৃত কাঠ পরিমাপ করা হচ্ছে। যেহেতু এলাকাটি উপজেলা সদর থেকে একটু দুরে তাই আনতে সময় লাগছে বলে তিনি জানান।