ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের ওয়েবসাইট উদ্বোধন করলেন সেনাপ্রধান - Southeast Asia Journal

ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের ওয়েবসাইট উদ্বোধন করলেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

৪৬তম ইন্দো–প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১২ থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা ও কক্সবাজারে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গত রোববার থেকে তিন দিনব্যাপী মধ্যম পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইন্দো–প্যাসিফিক এলাকার সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রয়াসে একসঙ্গে এই এলাকার বৃহত্তর স্বার্থ–সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উপযুক্ত কর্মধারা নিরূপণের জন্য প্রতিবছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয়বারের মতো এই বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘ইন্দো–প্যাসিফিক এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সম্ভাবনা ও প্রতিকূলতা’। সম্মেলনে ইন্দো–প্যাসিফিক অঞ্চলের ৩০টির বেশি দেশের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে।