রাঙামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩০ পরিবারের ১৪৭ জন সদস্যের জন্য সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ত্রাণ সহায়তা স্বরূপ চাল, আটা, ডাল, সয়াবিন তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোহাম্মদ শামছুল আরেফীন খান উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।