খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সিন্দুকছড়ি জোন সদরে সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় সিন্ধুকছড়ি জোন সদরের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।
মতবিনিময় সভায় এসময় মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা রপরিষদের সদস্য মোঃ মাইন উদ্দিন, গুইমারা থানার এসআই মোঃ আলামিন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মোক্তাদের হোসেন।
এসময় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।
এর আগে, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা নবাগত জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফাকে কে ফুল দিয়ে বরণ করে নেন।